চন্দনাইশে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশে পৃথক পৃথক জায়গায় দুইদিনে সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। নিহতরা হলেন,সানু ধর (২৫), স্বপন দে ও জাবেদ (২২)। জানা যায়,চন্দনাইশ উপজেলার শহীদ মুরিদুল আলম (বরকল) সড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে আহত তিনজনের মধ্যে সানু ধর ও স্বপন দে নিহত হয়। এতে গুরতরে আহত হয় বিশ্বজিৎ ধর (২৯)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।চন্দনাইশ উপজেলার আনোয়ারা-বরকর সড়কের বড়ুয়ার টেক এলাকায় মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের সংঘর্ষের এই ঘটনা ঘটে। অপরদিকে উপজেলার বাগিচাহাট এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ী জাবেদ নিহত হয়েছে। জাবেদ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা। দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দীন চৌধুরী বলেন, বাগিচাহাট এলাকার বাঁকে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাইক আরোহী ব্যবসায়ী জাবেদ নিহত হয়েছে। ঘাতক বাস আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরমান / আরমান
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লী, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
Link Copied