ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় ভিক্ষার টাকায় চলে জীবন, রোজায় চরম দুর্ভোগে আনছল হকের ঘর


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৮-২-২০২৬ দুপুর ৩:২১

সবাই যখন স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখে, তখন কেউ কেউ শুধু বেঁচে থাকার সংগ্রামেই হেরে যেতে বসে। এমনই এক হৃদয়বিদারক মানবিক গল্প লুকিয়ে আছে ভোলা জেলার মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের সোনার চর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ৬০ কলোনি গুচ্ছগ্রামের স্থানীয় বাসিন্দা আনছল হকের জীবনে।
সরকারি অনুদানে পাওয়া ৩৬ বছর আগের একটি ছোট্ট ভাঙা টিনের ঘরেই বসবাস করেন ৩৬ বছর ধরে ৬০ ঊর্ধ্ব আনছল হক। বয়সের ভারের চেয়েও বড় তার জীবনের বোঝা। তিনি নিজেই প্রতিবন্ধী। তার সহধর্মিণীও প্রতিবন্ধী। এমনকি তার একমাত্র ডিভোর্সপ্রাপ্ত মেয়েও প্রতিবন্ধী। পরিবারে উপার্জনের মতো কেউ নেই।
আনছল হক বলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরে সাহায্য চেয়েই চলে তাদের সংসার। যেদিন কিছু সহায়তা পান, সেদিন হাঁড়িতে চাল-ডাল ওঠে। আর যেদিন পান না, সেদিন উপোসেই কাটে পুরো পরিবার।
তার প্রতিবন্ধী মেয়ের ঘরে রয়েছে ১২ বছরের এক ছোট্ট নাতনি। শিশুটির পড়ালেখার খরচও বহন করতে হয় তাকে-ভিক্ষা করে পাওয়া সামান্য অর্থ থেকেই। নিজের শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও নাতনির ভবিষ্যতের কথা ভেবে প্রতিদিন বের হন মানুষের দরজায় দরজায়। রমজান মাস এলে তাদের কষ্ট যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। রোজা রেখে বাইরে বের হয়ে সাহায্য চাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে আয় কমে যায়, আর অনিশ্চয়তায় কাটে ইফতার ও সেহরির সময়।
আনছল হকের কণ্ঠে হতাশার সুর-
“আমরা তিনজনই প্রতিবন্ধী। কাজ করার কেউ নেই। মানুষের কাছে হাত পাতি। যেদিন পাই, সেদিন খাই। রোজা রাখলে শরীরে শক্তি থাকে না, তাই এই মাসে বেশি কষ্ট হয়। স্থানীয়দের মতে, পরিবারটি দীর্ঘদিন ধরেই মানবেতর জীবনযাপন করছে। সরকারি ঘর পেলেও নিয়মিত আর্থিক সহায়তা বা স্থায়ী কোনো আয়ের ব্যবস্থা হয়নি। ফলে প্রতিদিনই তাদের লড়াই করতে হচ্ছে ক্ষুধা আর অনিশ্চয়তার সঙ্গে। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং মানবিক সংগঠনগুলোর জরুরি সহায়তা ছাড়া এই পরিবারের ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে পড়তে পারে বলে মনে করছেন এলাকাবাসী।
একটি সহায়তার হাত হয়তো বদলে দিতে পারে তিনজন প্রতিবন্ধী মানুষের জীবনের গল্প-আর ফিরিয়ে দিতে পারে একটি শিশুর স্বপ্ন দেখার সাহস।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত