ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ১২:৪০

ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে ও বিচারের দাবিতে এক মানববন্ধন করেছে ইউনিয়নবাসী  রোববার (১৮ আগস্ট) সকালে সোহাগের সীমাহীন দুর্নীতি, অমানবিক অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে এবং চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ ও বিচারের দাবিতে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে গুন্ডা বাহিনীর দ্বারা বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন তিনি৷ চেয়ারম্যান হওয়ার পরে পেটুয়া পিস্তল বাহিনী দ্বারা অমানবিক অত্যাচার, সরকারি বৃক্ষ নিধন, অর্থের বিনিময়ে বিচারে পক্ষপাতিত্ব, স্কুলে নিয়োগ বাণিজ্য, জমি দখল, বালুর ঘাট দখলসহ মামলা দিয়ে হয়রানি করিয়েছেন সাধারণ মানুষকে। তারা আরোও বলেন, শুধু তাই নয় সরকারি চাল বিতরণে কম দেয়া, এবং রাস্তার কাজের বরাদ্দেও অনেক দূর্নীতি করেছে সে। অনেক টাকা আত্মসাদ করেছে। গরিবের হক মেরে খেয়েছে। আমরা তার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ ও বিচারের দাবি করেন ইউনিয়ন বাসি। তারা হুসিয়ারি করে বলেন, চেয়ারম্যানকে আর ইউনিয়ন পরিষদে আসতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা৷ এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, আল মামুন আলম, আশরাফুল হক, গোলাম মোস্তফা, সোলেমান আলী, জালাল উদ্দিন রুমি, এন্তাজুল হক সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সুশীল সমাজ অসাধারণ মানুষ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা