ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৯ কিশোরকে পাচারকালে ডিবির হাতে গ্রেফতার ২


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ৩:৩৫

দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকার নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের কিশোরদের টার্গেট করে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে তাদের দিয়ে জোরপূর্বক সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র পাচারসহ নানা ধরনের অপরাধমূলক কাজ করতে বাধ্য করত একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র। এতদিন বিষয়টি জানাজানি না হলেও সম্প্রতি এ ধরনের কর্মকাণ্ডের খবর জানতে পেরে গোপনে তৎপরতা চালায় জেলা ডিবি পুলিশ। সোমবার রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মো. মোসাব্বেরুল হক।

গত সোমবার ডিবি পুলিশ সোর্সের মাধ্যমে জানতে পারে একজন মানব পাচারকারী বেশ কয়েকজন কিশোরকে ভারতে পাচারের উদ্দেশ্যে থ্রি-হুইলারে (পাগলু) করে বালিয়াডাঙ্গী অভিমুখে রওনা হয়েছে। খবর পেয়েই বালিয়াডাঙ্গী উপজেলার চার রাস্তার মোড়ে অবস্থান নেয় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল ইসলামের নেতৃত্বে একদল ডিবি সদস্য। বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সন্দেহভাজন একটি পাগলুকে থামিয়ে জিজ্ঞাবাদ করলে ঘটনার সত্যতা পায় ডিবি। এ সময় মানব পাচারকারী সদস্যের মূল হোতা মো. নাঈমকে (২৫) গ্রেফতারসহ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ কিশোরকে উদ্ধার করা হয়। পরে মানব পাচারকারী নাঈমের দেয়া তথ্য মোতাবেক ঠাকুরগাঁও শহরের বিআরটিসি কাউন্টারের সামনে থেকে মো. আতিকুর রহমান (৩৩) নামে মানব পাচারকারী চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশ দুজনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছে।

আটক নাঈম হরিপুর উপজেলার ঝাড়বাড়ী (ডাবরী ক্যাম্প) নামক এলাকার মো. জবেদ আলীর ছেলে ও আতিকুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী ঢাঙ্গীপুকুর এলাকার মো. আব্দুল্লাহর ছেলে।

মানব পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া কিশোররা হলো- হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের মো. কাশেমের ছেলে সমিরউদ্দিন (১৩), একই গ্রামের সিরাজুলের ছেলে মো. রুবেল (১৫), আবু হানিফের ছেলে মাহাবুব আলম (১৭), জসরত আলীর ছেলে মো. আশরাফুল (১৬), মো. রহিমউদ্দিনের ছেলে আ. বাকি (১৭), একই উপজেলার পাঁচঘরিয়া নামক এলাকার আজিজুর রহমানের ছেলে শহীদ আলী (২৬), বালিয়াডাঙ্গী উপজেলার বিশ্রামপুর গোয়ালটুলি গ্রামের কেরামত আলীর ছেলে বাবুল হোসেন (২৮), একই এলাকার তাইউদ্দিনের ছেলে বেলাল হোসেন (১৬) ও মো. রব্বানীর ছেলে মো. মোস্তাকিম (২০)। ‍আজ মঙ্গলবার (২৪ ‍আগস্ট) উদ্ধারকৃত কিশোরদের ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডিবি পুলিশের এসআই নবিউল জানান, একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র জেলার সীমান্তবর্তী এলাকার দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের কিশোরদের বিনা খরচে ভারতে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে আসছে- এমন খবর জানতে পেরে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধিসহ পুলিশি কার্যক্রম জোরদার করে ডিবি পুলিশ। তারই ধারাবাহিকতায় সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অবগত হয় মানবপাচারকারী চক্রের এক সদস্য পাগলুতে বেশ কয়েকজন কিশোরকে ভারতে পাচারের উদ্দেশ্যে বালিয়াডাঙ্গী অভিমুখে রওনা হয়েছে।

এসআই নবিউল আরো জানান, তারা তদন্ত করে জানতে পেরেছেন এসব সহজ-সরল কিশোরকে ভারতে পাচার করার পর তাদের দিয়ে জোরপূর্বক সীমান্তে মাদক ও অস্ত্র পাচারসহ নানা ধরনের অপরাধমূলক কাজ করানো হয়। এটি একটি বিশাল সংঘবদ্ধ নেটওয়ার্ক। অনেক বড় বড় রাঘববোয়াল এর সাথে জড়িত। আমরা কাউকেই ছাড় দেব না, সবাইকেই আইনের আওতায় আনব।

এমএসএম / জামান

মুরাদনগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

ডামুড্যায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

হাকিমপুরে ঔরসজাত কন্যাকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত পিতা আটক

ডামুড্যায় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান: শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম

নওয়াপাড়া মডেল কলেজে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন

তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট

সঠিক জ্ঞানি আর মানবিক মানুষ হতে না পারলে ভবিষ্যত অন্ধকার-চবি'র ভিসি

ধামইরহাটে হজ যাত্রা উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

চোরাই কারবারির গড ফাদার সামিদুলের পয়েন্টে র‌্যাব অভিযান"৫১৫পিস ইয়াবাসহ গ্রেফতার এক

মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মাদার্শায় বাগানে বসে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ৩