নাগেশ্বরীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ থানায় মামলা
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ১৮ আগস্ট নাগেশ্বরী থানায় এজাহার দায়ের করেছেন ধর্ষণের শিকার কিশোরীর বাবা। ধর্ষণের শিকার কিশোরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের গোবর্ধ্বনকুটি (সরকারটারী) এলাকার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং অভিযুক্ত আল মামুন (১৮) চাকেরকুটি এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
এজাহারের বিবরণে জানা যায়, উপজেলার নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি এলাকার বাচ্চু মিয়ার ছেলে আল মামুন (১৮) পার্শ্ববতী গোবর্ধ্বনকুটি এলাকার কিশোরী ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী স্কুলে যাওয়া আসার সময় প্রতিনয়ত রাস্তাঘাটে উত্যক্ত করে আসছিলো। এতে করে ওই কিশোরী ও তার বাবা একাধিকবার আল মামুনকে ও তার নানা আফজাল হোসেনকে জানিয়ে সতর্ক করলেও কোনো প্রতিকার হয়নি। উল্টো ওই যুবক ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। এক পর্যায়ে গেলো ১৫ আগস্ট দুপুরে ওই কিশোরী পাশ্ববর্তী নাজুমুদ্দীনের পুকুরে গোসল করতে গেলে সুযোগ বুঝে আল মামুন নিজেও গোসল করার ভান করে পুকুরে নেমে কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর আর্ত চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ওই ধর্ষক দৌঁড়ে পালিয়ে যায়।
কিশোরীর বাবা জানায় আমার মেয়ে একজন শারিরীক প্রতিবন্ধী। অথচ এই প্রতিবন্ধী মেয়েটাকে নষ্ট করলো একটা বখাটে ছেলে। আমি এই ধর্ষণের উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে ধর্ষক আল মামুন ও তার পরিবারের সাথে যোগাযোগ করা চেষ্টা করলেও পাওয়া যায়নি।
নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ বলেন, এ বিষয়ে ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষণ হয়েছে কি না এটা পরীক্ষা করার জন্য ভিকটিমকে কুড়িগ্রামে পাঠানো হয়েছে। ধর্ষক পলাতক রয়েছে। তাকে গেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু