কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, মধুখালীতে বিএনপির ক্ষোভ
তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলের সদস্য হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের এক নেতার অংশগ্রহণের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী ও সরকারি প্রতিনিধিদলের সদস্য হিসেবে তুরস্ক সফরে রয়েছেন মধুখালীর পাট ব্যবসায়ী আবুল বাশার খান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধুখালী উপজেলা শাখার ৫ নম্বর উপদেষ্টামণ্ডলীর সদস্য। এ ছাড়া বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং সর্বশেষ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আবুল বাশার খান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি কৌশলী ভূমিকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপির ভোটব্যাংকে আঘাত হানেন, যার ফলে ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থী জামায়াত প্রার্থীর কাছে পরাজিত হন। এমন একজন বিতর্কিত ব্যক্তি কীভাবে এবং কার সহযোগিতায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটনসহ যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের পদধারী একজন নেতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়া অত্যন্ত দুঃখজনক এবং এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। যাচাই-বাছাই ছাড়াই তাঁকে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করায় দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা বিষয়টি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে আবুল বাশার খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীর নির্মাণে পুরোনো রড ব্যবহার, কাজ বন্ধ
ভোলা সাইক্লোনের ৫৬ বছর: মনপুরাসহ উপকূলে আজও বয়ে বেড়াচ্ছে স্বজন হারানোর ক্ষত
আধুনিক যন্ত্রের দাপটে দুমকিতে বিলুপ্তির পথে গরু-লাঙলের হালচাষ
বাউফলে মানুষের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, মধুখালীতে বিএনপির ক্ষোভ
টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ