ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নারীর দক্ষতা উন্নয়নে ঠাকুরগাঁওয়ে ৫ দিনব্যাপী স্ক্রিন প্রিন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ৩:৪৮

নারীর দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের জীবনের মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী স্ক্রিন প্রিন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ‍আগস্ট) দুপুরে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও ঠাকুরগাঁওয়ের কারুপণ্য উন্নয়ন সংস্থার বাস্তবায়নে শহরের হলপাড়া এলাকার কারুপণ্য উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী।

উদ্বোধন শেষে বক্তব্যে ঠাকুরগাঁওয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই স্ক্রিন প্রিন্ট প্রশিক্ষণ গ্রহণ করে নারীরা তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের জীবনের মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবেন বলে আশা করি।

পরে ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক দৈনিক ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েতের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ঠাকুরগাঁও বিসিকের উপ-ব্যবস্থাপক মো. নুরেল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম, কারুপণ্য উন্নয়ন সংস্থার চেয়ারম্যান চন্দনা ঘোষ।

প্রশিক্ষণে ঠাকুরগাঁও জেলার ৩০ জন নারী অংশগ্রহণ করেন। এই নারীদের প্রশিক্ষক হিসেবে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন এসএমই ফাউন্ডেশনের ফ্যাশন ডিজাইনার সাবা নওরিন পলি। প্রশিক্ষণটি ২৪ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ২৮ আগস্ট শেষ হবে।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে