ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জাপান নিয়ে প্রশ্ন-দ্বিধাদ্বন্দ্ব নেই, ভবিষ্যতে আরও প্রজেক্ট আসবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ৪:৬

জাপানের অর্থায়নে যেসব প্রকল্প চলছে সেগুলো চলমান থাকবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তাদের (জাপান) ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। বরং ভবিষ্যতের জন্য ওরা আরও প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন করবে।

সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে অর্থ উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আপনি যা চেয়েছেন তার পরিপ্রেক্ষিতে উনারা (রাষ্ট্রদূত) কী বলেছেন? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, উনি বললেন ‘আমরা তোমাদের ব্যাপারে হ্যাপি। আমরা মনে করি এখন যারা লিডারশিপে আছে দিজ আর গুড হ্যান্ড।’ ওরা মনে করে ভবিষ্যতে বাংলাদেশের স্বার্থ, জনগণের স্বার্থ।

তিনি বলেন, শুধু টাকা-পয়সা না, আমরা হেলথের কথাও বলেছি। ওরা বলেছে এ ব্যাপারে আমাদের যে এক্সজেস্টিং প্রজেক্ট (চলমান প্রকল্প) আছে সেটাতে সহায়তা করবে। প্রয়োজন হলে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আরও সহায়তা করবে।

অর্থ উপদেষ্টা বলেন, আমি বলেছি বাজেট সাপোর্ট আমাদের দরকার, টাকা-পয়সা দরকার। ওরা বলেছে- এটা গ্লোবাল কন্টেক্স, বাট দে হ্যাভ নোটের ডাউন। দে উইল টক উইথ দ্য রিলেভেন্ট অথরিটি। জাপানের ব্যাপারে আমরা অত্যন্ত পজেটিভ, তাদের ব্যাপারে আর কোনো প্রশ্ন বা দ্বিধাদ্বন্দ্ব নেই। বরং ভবিষ্যতের জন্য ওরা আরও প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন করবে।

বাংলাদেশে জাপানের চলমান প্রকল্পগুলো কী অব্যাহত থাকবে? সাংবাদিকদের এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, কিছু কিছু বড় প্রজেক্টের জন্য একনেকের মিটিং লাগবে। যেগুলো রুটিন আছে সেগুলো তো করবে। বৈঠকে আলোচনার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, প্রজেক্ট যেগুলো আছে সেগুলোর তারা নিশ্চয়তা চাচ্ছে। আমি বলেছি কিছু কিছু প্রজেক্ট মূল্যায়ন করা হবে অটোমেটিকেলি এবং চলবে।

তিনি বলেন, আমরা বাজেট সাপোর্ট দেওয়ার কথা বলেছি। আমাদের ছাত্ররা জাপানে যায় স্কলারশিপ নিয়ে, আমি বলেছি ওদের টাকা-পয়সা বাড়াও।

অর্থ উপদেষ্টা বলেন, ওরা কিছু কিছু সংস্কারের বিষয়ে প্রশ্ন করেছেন। ব্যাংকিং সেক্টর, এনবিআর, কাস্টমস। ওরা চাচ্ছে ব্যবসার পরিবেশ। আমি বলেছি এগুলো ইমিডিয়েটলি সংস্কারের ব্যাপার আছে।

তিনি বলেন, ভবিষ্যতের ব্যাপারে আমি বলেছি তোমরা এখন যা দিচ্ছো অত্যন্ত ভালো। কিন্তু আমি মনে করি তোমরা সাহায্য বাড়াবে। তখন ওরা বললো- আমাদের গ্লোবাল কন্টেক্স আছে, তোমার রিকোয়েস্ট আমরা কনভে করবো।

অর্থ উপদেষ্টা আর বলেন, আমি বলেছি তোমরা প্রাইভেট সেক্টরে ইনভেস্ট বেশি কর। আড়াই হাজার (অর্থনৈতিক অঞ্চল) করছে, আমি বলেছি দ্রুত সম্পন্ন করো। প্রাইভেট সেক্টরে ইনভেসমেন্ট দরকার। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে হলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) লাগে।

T.A.S / T.A.S

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন