ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ আ'লীগ নেতাদের গ্রেফতারের দাবীতে বিএনপির বিক্ষোভ


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ৪:৪৮

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মোশারফ হোসেন ও পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৯ আগস্ট) বেলা এগারোটার দিকে শহরের আড়াইআনী বাজারস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের গেইটে গিয়ে শেষ হয়।

এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ নুরুল আমীনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম জিন্নাহ, মো: দুলাল হোসেন, কামরুল ইসলাম বিএসসি, মোজাম্মেল হোসেন, শহর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌরমেয়র আনোয়ার হোসেন ভিপি, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হুমায়ন কবীর, যুগ্ম আহবায়ক কলিমুল্লাহ টুকন প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, আলী আশরাফ ভুইয়া, আব্দুল মালেক, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, ছাত্রদল নেতা দুর্জয় হাসান শাকিলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত