ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

গাজীপুরে লুট হওয়া উদ্ধারকৃত অস্ত্র হস্তান্তর করল সেনাবাহিনী


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৯-৮-২০২৪ বিকাল ৫:২৯

গাজীপুরর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারু, বিপুল পরিমাণ গুলি এবং অন্যান্য সরঞ্জামাদিসহ জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গত ৫ আগস্টের পর জেলার বিভিন্ন থানা থেকে এগুলো অবৈধভাবে লুটপাট হয়। সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব হস্তান্তর করা হয়। বিভিন্ন মডেলের ৩টি পিস্তল, ৫টি শর্টগানসহ গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে অস্ত্র, গোলাবারু, বিপুল পরিমাণ গুলি এবং অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লে. কর্ণেল লুৎফর রহমান। জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের বলেন, গত ৫ আগস্ট জেলার বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামে ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওইসব উদ্ধার করা হয়। অনেকে স্বেচ্ছায় সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিয়েছে। ধারাবাহিক অভিযানে সেনা সদস্যরা তিনটি পিস্তল, ৫টি শর্টগান, একটি ওয়ালথার, ৬টি পিস্তল ম্যাগাজিন, ৪টি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শর্টগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়ট সরঞ্জামসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। তিনি বলেন, লুট হওয়া এবং খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আহ্ধসঢ়;বান জানিয়ে বলেন, সেনাবাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করা হলে কাউকে কিছু বলা হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলমসহ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

T.A.S / T.A.S

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি