ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ‍উদযাপন


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২০-৮-২০২৪ দুপুর ১:৪১

‘নয় হিংসা, নয় প্রতিশোধ, প্রতিবাদেই হোক প্রতিরোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয় থেকে শহরের বটতলা এলাকা হয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয় এবং আনন্দ র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট সহ উপজেলা বিএনপি অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহজাহান সাজু এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি এর সঞ্চলনায় উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। এছাড়াও বিশেষ বক্তা ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আবুল কাশেম মানিক।

নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি বলেন, নাগরপুরে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে আমরাই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি, যেটার ধারাবাহিকতা বিদ্যমান। বিগত সময়ে রাজপথের আন্দোলনে থেকে স্বেচ্ছাসেবক দল গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। দেশের চলমান পরিস্থিতিতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা নাগরপুরে মন্দির পাহাড়া দিয়েছি। যেকোনো ষড়যন্ত্র ও অরাজকতা ধৈর্যের সাথে প্রতিরোধ করতে আমরা ঐক্যবদ্ধ।

উল্লেখ্য,  বিএনপি'র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা থেকে ১৯৮০ সালে ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন।

T.A.S / T.A.S

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা