ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

কামারখন্দে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ২০-৮-২০২৪ বিকাল ৬:৪৯

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণজমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল সারে তিনটায় উপজেলার জামতৈল বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গণজমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির নেতা সম্ভুনাথ দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, বিএনপির সভাপতি রোমানা মাহমুদকে কামারখন্দে আওয়ামীলীগের নেতারা আক্রমণ করেছিল। তখনো আমরা রাজ পথ থেকে পিছপা হয়নি।  আজকে আওয়ামীলীগ কোথায়? কামারখন্দের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্না বলেছিলো বিএনপির জামায়াতের হাত -পা ভেঙে দিতে।  আজকে তিনি কোথায়? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুরো আওয়ামী লীগের নেতাকর্মীদের আধা ঘন্টাও সময় লাগেনি গাঁ ঢাকা দিতে।

এখন মিল্লাতকে বলবো আসেন কামারখন্দে, এখন তো পুলিশ নাই। মোকাবেলা রাজনৈতিকভাবে করব।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দাবি করে তিনি বলেন, যে সব আওয়ামীলীগের নেতারা এখনো স্বপ্ন দেখছেন শেখ হাসিনা আসবে!  কিন্তু না, শেখ হাসিনা আসবে না।  আমরা বিএনপির নেতারা স্বৈরাচারী হাসিনাকে এনে বিচার করব।

তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, যারা ইন্ডিয়ান পুলিশ তারাই এখন কাজে যোগ দেয়নি। আর তারা কাজে যোগ দিবেও না। গত ৫ তারিখ থেকে আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা পাহাড়া দিচ্ছি। আমরা সাধারণ মানুষের পাশে থেকেই সারাজীবন কাজ করে যেতে চাই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা হাবিল উদ্দিন, গোলাম সাকলাইন চঞ্চল, সোহেল মাহমুদ খান, সাইদুল ইসলাম, এম এ আলীম মন্ডল, লু  যুবদল নেতা হাসনাতে রাব্বী সুমন, ছাত্রদল সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর ইসলাম, সরকারি হাজী কোরপ আলী কলেজ ছাত্রদলের আহবায়ক শামীম সরকার প্রমুখ।

T.A.S / T.A.S

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর

ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

‎সুনামগঞ্জের আলোচিত গৌরারং ইউনিয়নে ১১ বছরের শিশু ধর্ষণকারী বদরুলকে আটক করেছে পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার করে দেশ অস্থিতিশীল করা যাবে না-এডভোকেট রিংকু

সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

তারাগঞ্জে টায়ার পুড়িয়ে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে ১ লক্ষ টাকা জরিমানা

পটুয়াখালীতে বিসিপিএস এর সিদ্ধান্ত বাতিল ও ৬ দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ মিছিল