ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় সাবেক এমপি আলী আজম মুকুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ৩:২৬

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাবেক এমপি আলী আজম মুকুলসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। 
বুধবার (২১ আগস্ট) সকালে দৌলতখান থানায় মামলাটি দায়ের করা হয়। মামলাটির বাদী দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মাস্টার।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক এমপি মুকুল ব্যতীত মামলাটির অন্য চার আসামি হলেন - দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, তার ছেলে মো. আকাশ  উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান ও ভোলা জজ কোর্টের সাবেক পিপি মো. কিরন তালুকদার।

ওসি জানান, বুধবার সকালে মামলাটির বাদী নিজে থানায় গিয়ে আসামিদের বিরুদ্ধে মামলাটি করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, চলতি মাসের ৩ আগস্ট উল্লেখিত আসামিরা একত্রিত হয়ে বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়। ওসি জানান, মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত চলাকালে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।

তবে এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছেন মামলার বাদী। তবে আসামিরা বলছে, মামলাটি সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়