ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা অভিযোগ তরুণীর বিরোদ্ধে


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২১-৮-২০২৪ বিকাল ৫:১৬

ঢাকার ধামরাইয়ে প্রেমের ফাদে ফেলে প্রতারণার অভিযোগ উঠেছে বিজয়া বিশ্বাস (২৪) নামে এক তরুণীর বিরোদ্ধে । এ বিষয় বুধবার (২১ আগস্ট) ঔ তরুনীর বিরোদ্ধে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী যুবকের ছোট ভাই অমির সরকার।অভিযুক্ত বিজয়া বিশ্বাস উপজেলার  কুল্লা ইউনিয়নের চৌটাইল গ্রামের নারায়ণ বিশ্বাসের মেয়ে। প্রেমিক বিকাশ সরকার উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বেরশ গ্রামের রামানন্দ সরকারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়,প্রায় ২বছর আগে ফেসবুকের পরিচয়ের মাধ্যমের বিকাশ ও বিজয়া মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পারিবারিক ভাবে বিজয়ার বাড়ি বিয়ের প্রস্তাব পাঠালে তা প্রক্ষান করে বিজয়ার পরিবার। পরবর্তীতে অন্যত্র বিয়ে করে বিজয়া। বিয়ের বিষয়ে কয়েক মাস আগে বিকাশ সরকার জানার পর বিজয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং অন্যত্র মেয়ের সাথে আশীর্বাদে বসে বিকাশ। বিজয়া সরকার বিকাশ সরকারের আশীর্বাদের পরের দিন বিকাশ সরকারের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসে।

আরো জানাযায়, মাস কয়েক আগে নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের কাঠুরি গ্রামের সুধীর সরকারের ছেলে  সঞ্চয় সরকারের সাথে তার কোর্ট এভিডেভিড এর মাধ্যমে বিয়ে হয়। বিয়ের বিষয়টি গোপন করে সঞ্চয় ও বিজয়া  দুইজনই তাদের মামার বাড়ির এলাকা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালঝড়া ইউনিয়নের দেওয়াইর গ্রামে থাকতো। পরে বিয়ের বিষয় জানাজানি হলে স্থানীয় মেম্বার -চেয়ারম্যান ও গ্রাম্য মাতবরা একটি গ্রাম্য সালিশ  করে,সালিশে ২০ লক্ষ টাকা বিজয়া কে দিতে হবে এমন রায় হয়। পরে মোট ৬ লক্ষ টাকায় মিটমাট হয়।

বিজয়া বলেন,আমাকে বিয়ে করার কথা বলে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় চলাফেরা করেছে। এখন সে আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করছে সেটা জানার পর আমি বিয়ের দাবিতে অনশনে বসি।

বিকাশ সরকার বলেন,আমার সাথে বিজয়ার ফেসবুকের মাধ্যমে পরিচয়। এক পর্যায় বিজয়া তার বিয়ের বিষয় গোপন করে আমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে কিন্তু আমি বিয়ের বিয়ষ জানার পর যোগাযোগ বন্ধ করে দেই।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার