নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমান খালাস পেলেন
নোয়াখালীতে দায়ের করা রাষ্ট্রদ্রোহিতা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলার সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের দায়ের করা ওই মামলা থেকে তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আজ ২১ আগস্ট ( বুধবার) বিকেলে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নোমান মহি উদ্দিন এ খালাসের রায় দেন। তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বিএনপির সাবেক সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য করেন। পরে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।
এ ঘটনায় তারেক রহমানকে আসামি করে গত ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বাদী হয়ে চরজব্বার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। যার নম্বর—৬২৯ /২০। পরে এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা জজ আদালতের পিপি দেবব্রত চক্রবর্তী। তারেক রহমানের পক্ষে মামলা পরিচালনা করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।
T.A.S / T.A.S
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার