ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৪-৮-২০২১ বিকাল ৫:৩৯

নওগাঁর ধামইরহাটে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৩ ‍আগস্ট) রাতে উপজেলার খেলনা ইউনিয়ন এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার (বিপিএম) নির্দেশনায় মাদক নির্মূলে জিরো টলারেন্স বাস্তবায়নে জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, এএসআই মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর কুর্শামারী গ্রামের আজিজার রহমানের ছেলে নবিবর রহমান (৩৮) ও শিশু গ্রামের ইয়াছিন আলীর ছেলে গোলাম মর্তুজা ডালিমকে (৪১) ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোপীরামপুর গ্রাম থেকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি কেএম সামসুদ্দিন জানান, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন।

এমএসএম / জামান

কুশিয়ারা থেকে বালু উত্তোলন নিয়ে অভিযোগ, বিবিয়ানা এলাকায় সড়কে ফাটল-জনদুর্ভোগ

রায়গঞ্জে শিক্ষিকার বকেয়া বেতন নিয়ে ৫ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

পাহাড় থেকে বিচারালয়: অদম্য ইচ্ছাশক্তির আলোয় আইনজীবী হ্লানুচিং মারমা

নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি পেলেন সমাজসেবক তপন ঘোষ

সাতকানিয়া - টিআই'র চাঁদাবাজিতে যানজটের উল্লাসিত শহরে পরিণত কেরানীহাট, শাস্তির দাবী স্থানীয়দের

চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

রাজশাহীর বিষ্ণুপুর ফেরিঘাটে ১০ বছর আগের তালিকাতেই টোল আদায় চলছে

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার