ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী কোস্টগার্ডের নয়া মহাপরিচালক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২১ বিকাল ৫:৪৪

বাংলাদেশ কোস্টগার্ডের ১৩তম মহাপরিচালক হিসেবে রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী (এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি) মঙ্গলবার (২৪ আগস্ট) দায়িত্বভার গ্রহণ করেছেন। গত ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে উক্ত কর্মকর্তাকে কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।  মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বিষয়টি নিশ্চিত করেন।

রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী ১৯৮৮ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশনপ্রাপ্ত হন। পরবর্তী সময়ে তার চাকরিজীবন সমুদ্রের বিশাল অভিজ্ঞতা এবং দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। তিনি চীন থেকে 'মিসাইল কমান্ড অ্যান্ড ট্যাকটিক্স কোর্স', পাকিস্তানে 'গানারি স্পেশালাইজেশন কোর্স', ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরে 'স্টাফ কোর্স', ইউএস নেভাল ওয়ার কলেজ হতে 'নেভাল স্টাফ কোর্স', এনডিসি বাংলাদেশ হতে ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স’, এনডিইউ চীনে 'স্ট্র্যাটেজিক স্টাডিজ কোর্স', মার্কিন যুক্তরাষ্ট্রে প্যাসিফিক ফ্লিট এইচকিউতে 'কম্বাইন্ড ফোর্সেস মেরিটাইম কম্পোনেন্ট কমান্ডার ফ্ল্যাগ অফিসার্স কোর্স' সম্পন্ন করেন। 

এছাড়া রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী আন্তঃবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন সেমিনার এবং উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বিদেশ সফরে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেন। তিনিজাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে সুদানে দায়িত্ব পালন করেছেন। গত ৭ ফেব্রুয়ারি রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত হন এবং বর্তমান নিযুক্তিপ্রাপ্তির পূর্বে তিনি কমান্ডার খুলনা নৌ অঞ্চল হিসেবে দায়িত্বরত ছিলেন।

জামান / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ