ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২২-৮-২০২৪ দুপুর ১:২১

নেত্রকোনার পূর্বধলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গ্রাফিতি লিখন কর্মসূচির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় মামলা হয়েছে। বুধবার (২১ আগষ্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পূর্বধলা উপজেলার সম্বনয়ক নাকিব আহমেদ সেতু বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন। 

মামলায় আসামি করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আকাইদুল ইসলাম রোমান, উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা মুকুল কায়সার আকন্দ, সেচ্ছাসেবক লীগ নেতা হাবুল মিয়া, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম আঙ্গুর, বাদশা, পূর্বধলা সরকারি কলেজে শাখার সাবেক সভাপতি হৃদয় খান নাঈম, নাজিম খান, রুহুল সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম তালুকদার, এমপি আহমেদ হোসেনের সহদর ভাতিজা মিজানুর রহমান মুজিবর, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান সাকিন, সাজ্জাদ হোসেন, মো: মনি, হেদায়েত উল্লাহ সিয়ামসহ অজ্ঞাত ১০/১২ জন। 

স্থানীয় ও মামলার বিবরণে জানা গেছে, গত ১ আগস্ট সন্ধ্যার পরে উপজেলার পূর্বধলা বালিকা উচ্চ রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে গ্রাফিতি লিখন কর্মসূচি পালন করছিল। এমন সময় হঠাৎ করে ৮/১০ টা বাইক দিয়ে আওয়ামীলীগ নেতারা দেওয়ালে লিখা অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মারধরের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজুল  ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার আসামিদের গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়