ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নাগেশ্বরীতে লিজ নেয়া বিলের মাছ হরিলুট ক্ষতির মুখে মৎস্যজীবিরা


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ২২-৮-২০২৪ দুপুর ৩:১০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে লিজ নেয়া মাধাইখাল বিলের মাছ হরিলুট করেছে দুর্বৃত্তরা। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষিরা। মৎস্য চাষিরা জানান উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের মাধাইখাল বিলটি “মাধাইখাল মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড” কর্তৃক লিজ নিয়ে মাছ চাষ করে সংসার চালান সেখানকার অনেক মৎস্যজীবি পরিবার। এরই মধ্যে গেলো বন্যায় অনেক মাছ বের হয়ে যায়। এছাড়াও সরকার পতনের পরদিন ৬ আগস্ট মাধাইখাল বিলে নেমে বিভিন্ন জাল দিয়ে মাছ ধরে হরিলুট করে নিয়ে যায় এবং জাল পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা। সবমিলে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মৎস্যজীবিরা। 
মৎস্যজীবি আব্দুল মজিদ, নূর ইসলাম, শহিদুল ইসলাম, মোবারক আলী জানায় প্রায় আড়াই বছর আগে প্রতি বছর ২১ লাখ ১২ হাজার টাকায় বিনিময়ে ৫ বছরের জন্য মাধাইখান বিল লিজ নিয়ে আড়াই বছর ধরে মাছ চাষ করে আসছেন তারা। এরই মধ্যে গেলো বন্যায় বেশকিছু মাছ বের হয়ে ক্ষতির মুখে পড়েন তারা। প্রাকৃতিক দুর্যোগের এই ক্ষতি পুষিয়ে উঠতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিলে দিনরাত পরিশ্রম করে আসছিলেন মৎস্যজীবিরা। কিন্তু গেলো ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরদিনই লুট হয়ে যায় তাদের স্বপ্ন। দুর্বৃত্তদের মাছ হরিলুটে অনেকটা নিঃস্ব অবস্থায় চোখে মুখে নেমে আসে অন্ধকারের কালো ছায়া। তারা জানান ধারদেনা করে প্রতিবছর বিলে মাছ ছাড়তে হয় তাদের। এই মাছ বড় হলে তা বিক্রি করে ধারদেনা পরিশোধসহ সংসারের খরচ যোগাতে হয় তাদের। কিন্তু দুর্ভাগ্য, দুর্বৃত্তরা মাছ হরিলুট করায় এখন বিলে মাছের দেখা মেলে না খুব একটা। ফলে পথে বসার আসঙ্কা করছেন এই মৎস্যজীবিরা। এ অবস্থায় স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে থাকতে হবে তাদের। তাই ক্ষতিপুরণ চেয়ে বর্তমান অন্তর্বতীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এই দরিদ্র মৎস্যজীবিরা।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তীতে কোনো প্রকার সুযোগ আসলে তাদেরকে সহযোগিতা করা হবে।

এমএসএম / এমএসএম

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, মধুখালীতে বিএনপির ক্ষোভ

টাকা ও শেয়ারের প্রলোভনে সর্বস্বান্ত, প্রতারক শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা