টাঙ্গাইলে বেলা'র উদ্যোগে লৌহজং নদী দখল ও দূষণরোধে করণীয় শীর্ষক আলোচনা
টাঙ্গাইলে বেলা'র উদ্যোগে জেলা শহরের উপর দিয়ে বয়ে চলা লৌহজং নদী দখল ও দূষণরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর উদ্যোগে বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের ভিক্টোরিয়া ফুড গার্ডেনে এ সভার আয়োজন করা হয়। সমাজকর্মী খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিষয়ভিত্তিক আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনোয়ার হোসেন, সমাজকর্মী মীর জালাল আহমেদ উজ্জল, আরপিডিও’র নির্বাহী পরিচালক রওশনারা লিলি, অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান, সহযোগী অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান, সততার কন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ রাশেদ খান মেনন রাসেল 'সহ অন্যান্য সুধীজন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)'র বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ। এ সময় বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্য ও সমাজ কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা লৌহজং নদী দখল ও দূষণরোধে বিস্তারিত আলোচনা করেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি