পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ১নং ঝলইশালশিরী ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে নতুনহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আবুল হোসেন। নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতি করা, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করেছেন। নিয়োগ বাণিজ্য, জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবিলম্বে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের অপসারণ দাবি করেন তারা। এ সময় বক্তব্য দেন, ইদ্রিস আলী, সোয়েল, আফসার, নঈমদ্দীনসহ অনেকে।
ঝলইশালশিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নাই।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ