ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থী চৌগাছার আল আমিনের কবর জিয়ারতে বিএনপির নেতৃবৃন্দ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২২-৮-২০২৪ বিকাল ৬:২৪
বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে চৌগাছার শহীদ শিক্ষার্থী আল আমিনের কবর জিয়ারত করেছেন উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বাদ আসর উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামে শহীদ আল আমিনের পারিবারিক কবর স্থানে নেতৃবৃন্দ উপস্থিত হয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, প্রভাষক বিএম হাফিজুর রহমান, জহুরুল ইসলাম বাবু, বিএম আইনাল, আতিয়ার রহমান, মাষ্টার শহিদুল ইসলাম, ফুলসারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আলা উদ্দিন, সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুল মান্নান, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন আব্দুল্লাহ, আমির হোসেন, শহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ, আব্দুর রাজ্জাক, নুর আলী, গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, কৃষকদলের সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু বকর, সাবেক সভাপতি সাইফারুজ্জামান সাইফারসহ বিএনপি ও তারসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চৌগাছার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল আক্তার বাবুর ছেলে আল আমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে অন্যদের মত দাবি আদায়ে বরিশালে রাজপথে তিনিও ছিলেন সরব। ১৮ জুলাই রাতে আল আমিনের ঘরে আগুন ধরিয়ে দেয় দূর্বৃত্তরা। আগুনে ঝলসে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বরিশাল মেডিকেলে পরবর্তীতে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। দীর্ঘ সময় হাসপাতালে মৃত্যুর সাথে লড়ে অবশেষে ১৫ আগষ্ট সকলকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।

এমএসএম / এমএসএম

চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার

ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা

পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন

ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়

ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ

ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ

পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ

বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন