ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন এর নব গঠিত কমিটির ১ম সভা


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ২২-৮-২০২৪ রাত ৯:২৬

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির আহবায়ক জনাব মো: আবদুল খালেক এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন যৌথভাবে সিনিয়র সহকারী সচিব জনাব মো: নাজমুল হাক ও নজরুল ইসলাম। সভায় বক্তব্য প্রদান করেন সর্বজনাব সিনিয়র সহকারী সচিব মো: শহিদুল্লাহ, সুশীল কুমার পাল, মো: আব্দুল মান্নান, শেখ হেমায়েত হোসেন এবং সহকারী সচিব মোছাঃ সেলিনা সুলতানা, সুলতান আহমেদ, জাহেদা খাতুন, রফিকুল ইসলাম, কামাল হোসেন, মো: ফারুক ও মো: কবীর প্রমুখ।

সভায় বক্তারা বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে। কথা বলার অধিকার ফিরিয়ে পেয়িছি কিন্তু যে বৈষম্যেবিরোধী আন্দোলন করে তাঁরা শহীদ হয়েছেন সে বৈষম্য এখনো বিদ্যমান রয়েছে। আমারা তাঁদের আত্মার মাগফেরাত কামানা করি। বৈষম্যমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করে উন্নত বাংলাদেশ গড়তে পারলে তাঁদের আত্মা শান্তি পাবে।

 সভায় বক্তারা আরো বলেন যে, আগামী রবিবার ২৫-০৮-২০২৪ ইং তারিখের মধ্যে এসোসিয়েশনের পেশকৃত দাবী বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ন্যায় সংগত দাবীর জন্য ঐকবদ্ধভাবে কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা লক্ষ্য করেছি ক্যাডার বহির্ভূত বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতিসহ এ পর্যন্ত প্রশাসনিক দাবী বাস্তবায়িত হয়নি। এতে ক্যাডার বহির্ভূত কর্মকর্তাগণ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কর্মকর্তাদের মধ্যে দাবী বাস্তবায়নের ক্ষেত্রে এখনো বৈষম্য বিরাজমান রয়েছে।
নিম্নবর্ণিত দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মকর্তাগণ ঐক্যবদ্ধভাবে কার্যক্রম চালিয়ে যাবেন।

দাবীসমূহঃ
বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বর্হিভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০১৪ মোতাবেক পদোন্নতি বঞ্চিত সহকারী সচিবগণকে ০৫ বছর চাকরি পূর্তিতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে ০৩ (তিন) বছর পূর্তিতে উপসচিব পদে ভূতাপেক্ষ ১০০% পদোন্নতি প্রদান এবং পূর্বের ন্যায় যুগ্মসচিব পদে পদোন্নতির বিষয়টি পূণঃবহালকরণ।

 সভায় সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ নব গঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানান।
সভায় আর আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় র‍্যালি অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা

রামপুরায় অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি আল-আমিন’ ও সহযোগীসহ ৬ জন গ্রেপ্তার

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল

অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র‍্যালি অনুষ্ঠিত

তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক

প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল