আসছে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় রয়েছেন যারা :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের- কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছে বেশ কয়েকজন সিনিয়র ছাত্রনেতার নাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ হুসাইন, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ-সভাপতি মঞ্জুরুল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ আরও কয়েকজন নেতা।
এছাড়াও প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, সহ-সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান এবং প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ।
দলীয় একটি সূত্র জানায়, দলের দুঃসময়ে ত্যাগ ও সংগ্রামের ভূমিকা এবং সাম্প্রতিক সময়ে ক্লিন ইমেজ ধরে রাখার বিষয়টি বিবেচনায় এনে নতুন কমিটিতে কয়েকজন নেতার নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। তাদের মধ্যে এখন পর্যন্ত সর্বাধিক আলোচনায় আছেন ২০০৯-১০ সেশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, নীরবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলীয় কার্যক্রম পালন করা একনিষ্ঠ কর্মী, ক্লিন ইমেজের বরিশাল বেল্টের সিনিয়র ছাত্রনেতা মোঃ বায়েজিদ হুসাইন। আরও রয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল এবং ছাত্রদল মনোনীত ডাকসুর সাবেক ভিপি পদপ্রার্থী (২০১৯) ও বর্তমান কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এছাড়াও কেন্দ্রিয় সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এর নাম ও বেশ আলোচনায় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। তবে সাম্প্রতিক সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন ছাত্রনেতা নতুন কমিটিতে বাদ পড়তে পারেন বলেও আলোচনা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে ২০২৪ সালের ১৫ জুন ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। দুই বছর মেয়াদের এই কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে।
Aminur / Aminur
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা