ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ডিএমসিতে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৩-২০২৬ রাত ১০:০

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে শহীদ মিলন অডিটরিয়ামে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, এমপি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্যেশ্যে বলেন, করোনার সময়ে মা তার সন্তানকে ফেলে গেছেন, স্বামী তার স্ত্রীকে ফেলে গেছেন, ছেলে তার বাবাকে ফেলে গেছেন হাসপাতালে। তাদেরকে আপনারা দেখেছেন চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন একদল নিবেদিত চিকিৎসক ও নার্স। আর আমি যখন সততার সাথে কাজ করবো তখন আমার বদনাম করা হবে। এই বদনাম থেকে রক্ষার দায়িত্ব আপনাদের। আমি ওয়াদা করে যাই, আপনাদের যত রকম দাবি দাওয়া আছে, সকল দাবিই আমি পুরণ করবো। তবে হাসপাতালে দালাল আছে, এই দালালদের কারণে আমার বদনাম হবে। আমার শুধু আপনাদের প্রতি একটি অনুরোধ, আপনারা প্রত্যেকেই দায়িত্ববান, এ বিষয়টি সতর্কতার সাথে দেখবেন। আপনারা লেখা পড়া করেছেন, হাসপাতালের সিট বিক্রি করার জন্য নয়। একশ্রেণির দালাল আছে, তারা হাসপাতালে সিটসহ বিভিন্ন বাণিজ্য করে থাকে। তাদেরকে ধরতে র‌্যাব, ডিবি, ডিজিএফআই, এনএসআই এর সঙ্গে কথা হয়েছে। দালালদের বিরুদ্ধে অভিযান চলছে, আপনারা শুধুই সহযোগিতা করবেন। তাহলেই আমরা বদনাম থেকে রক্ষা পাব। এতে আপনাদেরও উপকার হবে। আমি চাই স্বাস্থ্যখাত যেন জনগণের আস্থাভাজন খাতে পরিণত হয়। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, একই মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা, নির্বাহী পরিচালক জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সোহেল এবং সঞ্চালনায় ছিলেন একই শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর পরিচালক ডা. মোহাম্মদ সেহাব উদ্দীন প্রমুখ।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে চিকিৎসক সমাজের উন্নতি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষভাবে মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও চিকিৎিসকদের সন্মানে ইফতার পরিবেশন করা হয়।

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল