ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

প্রবাসীর স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রতারক স্ত্রী স্বামীসহ পরিবারের বিরুদ্ধে মামলা দিয়েছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ৩:৫৪

সৌদী প্রবাসীর স্ত্রী শ্বাশুরিকে মিথ্যা প্রলোভন দিয়ে স্বর্নালংকারসহ মূল্যবাদ জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। এঘটনায় প্রবাসীর ছোট ভাই আফিফ হাসান ওরফে কাউসার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আইন সচিব, আইজিপি, ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, মাদারীপুর কালকিনি উত্তর রমজানপুরে প্রবাসী স্বামীর ৩ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে তার স্ত্রী বিথি আক্তার পালিয়ে যায়। পরে তার স্বামীসহ শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে ঢাকার আদালতে গত ৫ মে মিথ্যা মামলা দেন। প্রবাসীর স্ত্রী বিথী আক্তারের বাবার নাম শহিদ ফকির। রাজধানীর কদমতলী থানার দক্ষিণ ধনিয়ার কুদরত আলী বাজারের ১৪৮১ নম্বর বাড়িতে তারা থাকেন। গত ২০২৪ সালে ২ ফেব্রুয়ারি সৌদি আরব প্রবাসী নাঈম হাওলাদার এর সাথে বিথীর ২ লক্ষ ৫০ হাজার টাকা কাবিনে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর নাঈম তার স্ত্রীকে শ্বশুর ও শ্বাশুড়ির কাছে  ২০২৪ সালের ৯ আগস্ট রেখে পুনরায় সৌদি চলে যান। পরে তার স্ত্রী  বিথী গত বছরের ২৮ মার্চ সকালে বাবার বাড়ি থেকে খালাতো বোনের বিয়ের কথা বলে শাশুড়ির কাছে থাকা ৩ ভরি স্বর্ন চেয়ে নেয়। আর প্রসাধনী জিনিসপত্র ও কাপড়- চোপড় লাগেজে ভরে  তার বাবার বাড়িতে চলে যায়। পরে নাঈম ও তার শশুর-শাশুড়ি একাধিক বার মোবাইলে ফোন করলেও নানা তালবাহান করতে থাকে। এরপর বিথীর বাবা-মাকে একাধিকবার  জানানো হলেও কোন পদক্ষেপ নেয়নি। একপর্যায়ে বিথী আক্তারের বাবা-মা নাঈমের বাবা-কে ফোনে জানায়, তার মেয়ে আর নাঈমের সংসার করবে করবে না। একইভাবে তারা বিথীর স্বামী প্রবাসী নাঈমকেও জানায়, তার মেয়ে তোমার ঘর করবে না। আর সময় মত কাগজ পাঠিয়ে দেবেন বলেও জানানো হয়। তার কিছুদিন পর নাঈমের পরিবার জানতে পারেন, বীথিকে দিয়ে তার বাবা শহীদ ফকির, মা ওমেনা বেগম,ভাই তানভীর হোসেন বিল্লাল ও তার খালু কাউসার মোল্লা বিথির কাছে থাকা নাঈমের ৩ লাখ টাকা ও ৩ ভরি স্বর্নের গহনাসহ ৮ লক্ষাধিক  টাকার মালামাল নিয়ে আত্মসাত করেছেন। এরপর পূর্ব  পরিকল্পিতভাবে বিথীকে কু-পরামর্শ দিয়ে স্বামী নাঈম  হাওলাদার, নাঈমের বাবা মিজান হাওলাদার, ভাই আফিফ হাসান কাউসার ও তার বড় বোন মিতু বেগম এর বিরুদ্ধে গত বছরের  ৯ ডিসেম্বর আদালতে মিথ্যা  মামলা করেছে।
ভুক্তভোগিরা জানান, ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর কদমতলী থানার আমলী ২০ নম্বর আদালতের মামলা নম্বর-৮৮২/২০২৫ নম্বর যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়ের করা হয়েছে। নাঈম হাওলাদার প্রবাসে থাকলেও মিথ্যা মামলায় পুলিশি হয়রানি ও গ্রেফতারের ভয়ে দেশে আসতে পারছেন না। শুধু তাই নয়, বিথী ও তার পরিবার মিথ্যা মামলা দিয়ে মোটা অংকের টাকা আদায়ের চেষ্টা করছেন। 
নাঈম এর পরিবারের সদস্যদের একাধিক মামলা দিয়ে জেল খাটাবার হুমকি দিচ্ছে। এমনকি ১০ লাখ টাকা দেওয়া হলে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা হবে বলেও জানানো হচ্ছে। নাঈম এর ভাই অভিযোগে বলেছেন, তার ভাইয়ের স্ত্রী বিথী আক্তার পর-পুরুষের সাথে পরকীয়া আসক্ত।সে সবসময় মোবাইল ফোনে বিভিন্ন পর পুরুষের সাথে ভিডিও কলে নিজের শারীরিক সৌন্দর্য দেখিয়ে আকৃষ্ট করে। একাধিক যুবক-কে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ রয়েছে। সে বিভিন্ন নামে এক ডজন এরও বেশি ফেসবুক আইডি ও পেইজ খুলে এসব অনৈতিক কাজে ব্যবহার করে। এর মধ্যে বৈশাখী আক্তার বিথী, বিথী আক্তার, বিথী আক্তার বিথী,  মেডিবয় বিথী পেইজ, খাদিজা আইডি ও পেইজ  ইত্যাদি নামে আইডি রয়েছে।এসব অভিযোগের বিষয়ে বিথী ও তার বাবা শহীদ ফকিরের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদরে সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে মামলাটি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণসহ  প্রকৃত অপরাধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

এমএসএম / এমএসএম

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি