অমর একুশে বইমেলায় ‘জীবনের পথে পথে’ গ্রন্থের মোড়ক উন্মোচন
গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৪ টায় অমর একুশে বইমেলা প্রাঙ্গণে ন্যাশনাল পাবলিকেশন-এর স্টল নং ৯৩৮-এ উন্মোচন করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান-এর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের পথে পথে’। এই গ্রন্থ কেবল স্মৃতির বয়ান নয়, এ যেন এক নিবেদিত প্রাণ চিকিৎসকের মানবসেবার গল্প, এক সাহসী মানুষের অদম্য জীবন সংগ্রামের কাহিনী। করাচি থেকে তেহরান, বন্দর বুশার থেকে দুবাই, দীর্ঘ প্রবাসীজীবনের পথে পথে লেখক প্রত্যক্ষ করেছেন মানুষের সুখ-দুঃখ, বেদনা ও আশার নানা রঙ।
ইরান-ইরাক যুদ্ধের ভয়াল সময়েও তিনি যুদ্ধাহত মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছেন অক্লান্ত নিষ্ঠায়, আর হৃদয়ে লালন করেছেন একটিই স্বপ্ন মানুষের পাশে দাঁড়ানোর। যারা অনুপ্রেরণার আলো খোঁজেন, যারা মানবিকতার গল্প শুনতে ভালোবাসেন এবং যারা একজন সফল মানুষের সংগ্রামময় পথচলার অজানা অধ্যায় জানতে চান, তাদের জন্য ‘জীবনের পথে পথে’ পাঠ হবে এক অনন্য অভিজ্ঞতা। তাই এ বইটি সংগ্রহে রাখতে যোগাযোগ করুন ন্যাশনাল পাবলিকেশনের স্টল নং ৯৩৮-এ।
বিশিষ্ট জনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সংগ্রহ করুন অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান-এর এই অসাধারণ আত্মজীবনী। হয়তো এই বইয়ের পাতায় পাতায় আপনি খুঁজে পাবেন সাহস, মানবিকতা এবং জীবনের জয়গানের এক অনুপ্রেরণাময় গল্প, যা স্পর্শ করবে হৃদয়, জাগিয়ে তুলবে নতুন স্বপ্ন। এই বইটিতে তিনি ফুটিয়ে তুলেছেন শত বাঁধা উপেক্ষা করে কিভাবে নিজেকে চুড়ান্ত শিখরে আরোহণ করতে হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান তার বক্তব্যে বলেন, আমি আশা করি একজন ২২ থেকে ৩০ বছরের যুবক সমস্ত প্রতিবন্ধকতা কটিয়ে সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করতে পারে সেই গল্পগুলো আমি এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি। যদি কেউ আত্নবিশ্বাস নিয়ে কাজে মনোযোগী হয় তবে তার সাফল্য আসবেই। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজিটাল হাব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আনোয়ার জুয়েল, দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক ও ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমূল হক সরকার প্রমুখ।
Aminur / Aminur
আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই পদ হারালেন শারমিন আক্তার
উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত