রাঙ্গুনিয়ায় বন্যার পানিতে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে উপজেলার ৭টি ইউনিয়নের অন্তত বেশ কিছু গ্রাম। এরমধ্যে বন্ধুদের সাথে বন্যার পানি দেখতে গিয়ে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর নিহত তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফুলবাগিচা গাবতল এলাকায় নিখোঁজের ৭ ঘন্টা পর রাত ১১ টায় একই স্থান থেকে তার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। রনির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, নিহত মো. রনি একই এলাকার সিএনজি অটোরিক্সা চালক আবু বক্করের ছেলে। বৃহস্পতিবার বিকেল ২টার সময় রনি বাঁশের ভেলা তৈরি করে তিন বন্ধুসহ স্থানীয় বিলে নামে। একপর্যায়ে ভেলা নিয়ে বিল পাড়ি দিতে গিয়ে স্রোতে তিন বন্ধু কূলে উঠতে পারলেও রনি তলিয়ে যায়।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মো. জাহেদ বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত দু দফা উদ্ধার অভিযান চালায়। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা নিখোঁজের একই স্থান থেকে তার লাশ উদ্ধার করে।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা
Link Copied