ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আগামী সেপ্টেম্বর থেকে বৃদ্ধি হওয়া নিটিং মজুরী বাস্তবায়ন করা হবে,সেলিম সারোয়ার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ৩:৪৮

আগামী ১লা সেপ্টেম্বর (২০২৪ ইং) থেকে বৃদ্ধি হওয়া নিটিং মজুরী বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ সেলিম সারোয়ার। শনিবার (২৪ আগস্ট) দুপুরে গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর আয়োজনে বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ নিটিং শিল্পকে সচল রাখার স্বার্থে নতুন নির্ধারিত নিটিং চার্জ যথাযথ ভাবে কার্যকর করার জন্য উভয় সংগঠনের সদস্যদের অনুরোধ জানান । এসময় তিনি সর্বনিম্ন উৎপাদন মজুরী তালিকা নিটিং মালিকদের সামনে উপস্থাপন করেন।

এসময় বক্তারা, দীর্ঘদিন পরে হলেও নিটিং মজুরী বৃদ্ধি হওয়ায় নিটিং শিল্প উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া নিটিং মজুরি বৃদ্ধির বিষয়টি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। 

সালিম নিট ফেবিক্স এর ব্যবস্থাপনা পরিচালক  মোঃ বাবুল হোসেন এর সঞ্চালনায় একতা নিট ফেবিক্স এর চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ সেলিম সারোয়ার। 

এসময় মাশরিকি টেক্সটাইল এর এমডি হাসান হাফিজুর রহমান,আরশ নীট ফেবিক্স এর এমডি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রিয়াদ,গালিব নিট এর এমডি আনোয়ার হোসেন, এস এম এস টাইমস এর এমডি মো: জাহাঙ্গীর আলম, লিংক ফুডনিট এর এমডি মো: এমারাত হোসেন, মৌসুমি নিট এর এমডি মো: মোশাররফ হোসেন সিনহা নিটওয়্যার এর এমডি মো.শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস