মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মানিকগঞ্জের দৌলতপুরে পানিতে ডুবে মেঘলা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে উপজেলার চকমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি দৌলতপুর উপজেলার চকমিরপুর এলাকার সাঈদ মিয়ার মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলাধুলার এক ফাঁকে শিশুটি ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা আধাঘণ্টা চেষ্টার পর ডোবা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন।
আরিচা ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি ম্যান বশির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে উপজেলার চকমিরপুর এলাকায় পানিতে ডুবে শিশু নিখোঁজের খবর পেয়ে স্টেশন অফিসার মজিবর রহমান তিনজন ডুবুরিসহ ৮ জনের একটি টিম নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে আধাঘণ্টা চেষ্টার পর শিশুটির মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেন।
এমএসএম / জামান
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি