বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে তিতুমীর কলেজর শিক্ষার্থীরা।
তিতুমীর কলেজের আশেপাশে গণসংযোগ চালিয়ে গত তিন দিনে মোট ৪ লাখ ৯৯ হাজার ৩০৩ টাকা সংগ্রহ করেছে। অনলাইনে ও অফলাইনে এই অনুদানগুলো সংগ্রহ করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ১ লাখ ২৯ হাজার ৯৪৬ টাকা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার ৩ লাখ ১৩ হাজার ৬৩৭ টাকা ও শনিবার ৫৫ হাজার ৭২০ টাকা অনুদান সংগ্রহ করে শিক্ষার্থীরা।
ত্রাণবাবদ নগদ অর্থ উত্তোলনের পর ত্রাণসামগ্রী ক্রয় করে তা প্যাকেজিং করে শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে কলেজের ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে প্যাকেজিংয়ের কাজ শুরু হয়।
ত্রাণসামগ্রী বাবদ চিড়া, মুড়ি, পানি, চিনি,টোস্ট, ড্রাইকেক, বিস্কুট, স্যালাইন, নাপা, সেকলো, সাবান, হিসটাসিন, এমোডিস, পানি বশুদ্ধকরণ কীট, ডায়াপার, ন্যাপকিন/প্যাড, খেজুর, গুড়া দুধ ইত্যাদি ক্রয় করে প্যাকেজিং করে শিক্ষার্থীরা। শনিবার বিকালে একটি টিম ৩০০ প্যাকেট ত্রাণসামগ্রী নিয়ে ফেণীর পশুরামের উদ্দেশ্য রওনা হয়।
এছাড়া কলেজের বিভিন্ন বিভাগ, ছাত্রকল্যাণ ও সহশিক্ষা সংগঠনগুলোর পক্ষ থেকেও অনুদান ও পোশাক সংগ্রহ করা হয়। কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ১ লাখ ৮০ হাজার টাকার ত্রাণসামগ্রী নোয়াখালীর সেনবাগে পৌছে। কলেজের সমাজকর্ম বিভাগ থেকে ৮৮ হাজার টাকার অনুদান সংগ্রহ করা হয়। এছাড়া তিতুমীরস্থ নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে নোয়াখালীতে ত্রাণ বিতরণ করা হয়। গত শুক্রবার তিতুমীর কলেজ আইটি সোসাইটির একটি টিম কুমিল্লায় ত্রাণ সরবরাহ করে।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী