পাইকগাছার ইউপি চেয়ারম্যান ও ভাই মিলে ক্ষমতা দেখিয়ে ৩০ বিঘা জমি জবরদখল
খুলনার পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান ও তার ভাইদের বিরুদ্ধে জমি দখল ও ধর্ষনের অভিযোগে শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিপ্রদাস সরকার বলেন, চেয়ারম্যান আব্দুল মানান গাজী ও তার ভাইয়েরা ভুমি দস্যু হিসেবে চিহ্নিত। তাদের অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ। ১৯৮৬ সাল চিংড়ী ঘের করার জন্য ৩০ বিঘা জমি সুধীর সানার কাছ থেকে চুক্তিপত্রে করে নেয়। এরপর থেকে হারির টাকা না দিয়ে জোরপূর্বক ৩৮ বছর যাবৎ জবর দখল করে রাখছে। এদিকে হারির টাকা চাইতে গেলে তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করে। এমনকি হারির টাকা দেয়ার কথা আব্দুল বলে মান্নান গাজী,,২০১৬ সালে আমার স্ত্রীকে,১৯৯২ সালে আমার বোনকে মান্নান গাজীর ভাই আসলাম গাজী,২০২৯ সালে আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বলেন,আমাদের বৈধ জমিটা যাতে উদ্ধার এবং তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী সরলা সরদার ও ছোট ভাই প্রদীপ সরদার।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied