ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

"বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হবে": আমির খসরু মাহমুদ


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৪:২৮

বাংলাদেশের মানুষের মন জগতের পরিবর্তন না বুঝলে, বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, আওয়ামী লীগ যে লুটপাট, চাঁদাবাজি, যে মাস্তানি, যে দখল করেছে। সেটা কি আমরা করতে পারব। আপনারা কি সেটা করতে পারবেন। বাধা দিতে হবে।  গত ১৪-১৫ দিনে বাংলাদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে সেটা আমরা যদি না বুঝি, বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হয়ে যাবে। সবাইকে জনগণের স্বার্থ অক্ষুন্ন রাখতে হবে। কোনো ধরনের অন্যায় অবিচার করতে দেওয়া যাবেনা। চাঁদাবাজি মাস্তানি দখলদারি করতে দেওয়া যাবেনা। যারা করবে তাদেরকে বাধাগ্রস্থ করতে হবে। 

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচরের চেউয়াখালী বাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজীর সঞ্চালনায় ও জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

বিশেষ অতিথির  বক্তব্য রাখেন,   বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো.শাহজাহান, বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা যুবদলের অভিভাবক বেলাল হোসেন সুমন,  যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহবায়ক আলী আহসান তারেক, সদস্য সচিব মামুন হোসেন রোহানসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

   সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে খসরু  বলেন, বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ। শেখ হাসিনাও নয় তার পরিবারও নয়। মালিক হচ্ছেন বাংলাদেশের জনগণ। এ বিশ্বাস কিন্ত বিএনপিকে রাখতে হবে। ওই যে বিতাড়িত স্বৈরাচার,ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, নিপীড়নকারী চলে গেছে। আমাদেরকে পরিবর্তন হোতে হবে। আমরা আবার সে দিকে চলেতে পারবনা। বাংলাদেশের মানুষের মন মানসিকতা,মনোজগত পরিবর্তন হয়ে গেছে। সেই ফ্যাসিস্ট পালানোর পরে, বাংলাদেশের মানুষের মনোজগতের বড় পরিবর্তন আসছে। তারা একটি সুষ্ঠু সামাজিক শান্তিপূর্ণ ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চায়।  সকল নাগরিকের সমান অধিকার দেখতে চায়।  

দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই, তাহলে ন্যায়ের পথে চলতে হবে। এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের মানুষের আজকে যে প্রত্যাশা আকাঙ্খা জেগেছে। যে নুতন সূর্য উঠেছে বাংলাদেশে। সেটাকে মাথায় রাখতে হবে। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তা নাহলে বেশি দিন টিকা যাবেনা।  বাংলাদেশের ৬৫ শতাংশ নাগরিকের বয়স ৩৫ বছরের নিচে। তাদের মনোজগত বুঝতে হবেনা। যুবকের চিন্তা, আকাঙ্খা, চাহিদা বুঝতে হবে। 

খসরু বলেন, এই বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল। আমাদের ১৬ বছর নেতাকির্মেদের গুম, খুন, মিথ্যা মামলা, চাকরি হারানো, ব্যবসা হারানো, পথে পথে ঘুরে বেড়ানো, পুলিশের হেফাজতে মৃত্যু, নিপীড়ন নির্যাতন।  তার প্রতিবাদ বিএনপি করেছে।  তার প্রলশ্রুতিতে ১৬ বছর পরে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে ছাত্রজনতার প্রচেষ্ঠায় সেটার সুফল আমরা পেয়েছি।   

তিনি অভিযোগ করে বলেন, চোখ,কান খোলা রাখতে হবে। এই ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে শেখ হাসিনার সহযোগী ও তার ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল তারা বসে নেই। আপনারা ভুল করবেন, তারা কিন্ত ভুলের সুযোগ নিয়ে ফিরে আসার চেষ্টা করবে।  এজন্য ভুল করা যাবেনা। যারা পরাজিত শক্তি তারা কিন্ত এখনো চেষ্টা করে যাচ্ছে। সুতারাং আমাদেরকে জাতি হিসেবে ঐক্যবদ্ধ ভাবে যে আকাঙ্খার সৃষ্টি হয়েছে, সকলে মিলে সেটা প্রতিষ্ঠিত করতে হবে। একটি গোষ্ঠি বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে সম্পদ পুঞ্জীভূত করে। বাকী মানুষ অর্থাভাবে, খাদ্যভাবে দিন কাটাবে। সেই বাংলাদেশ আমরা আর দেখতে চাইনা। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা