ব্রাহ্মণবাড়িয়া সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সুলতানপুর সড়কের কোড্ডা এলাকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালক ও ৫ যাত্রী আহত হয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার রামরাইল নয়নপুরের শাহীন মিয়া (৩০) ও পৌরশহরের মধ্যপাড়ার চঞ্চল (৩৫)। আহতরা সদর হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আসেনি। প্রত্যক্ষদর্শী কোড্ডা গ্রামের প্রবাসী আনোয়ার মাহমুদ বলেন, সড়কের পাশেই আমার বাড়ি। উঠানে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ বিকট শব্দে বাইরে এসে দেখি সড়কে লোকজন জড়ো হয়ে আছে। এগিয়ে গিয়ে দেখি দুজন যুবক মৃত অবস্থায় পড়ে আছে। পাশেই একটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল। অটোরিকশাটি আখাউড়া বাইপাস হয়ে জেলা সদরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি আখাউড়া উপজেলার দিকে যাচ্ছিল। বাসুদেব ইউনিয়ন পরিষদ মেম্বার মো. সোহরাব মিয়া বলেন রেললাইনের পাশে একটি দোকানে বসেছিলাম লোকজনের শোরগোল শুনে এসে দেখি দুর্ঘটনায় দুজন মারা গেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান