ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে সাবেক পাট মন্ত্রী গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৪ বিকাল ৫:৯
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেফতারকৃত সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকাদাহ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসুচী পালন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসুচী পালন করেছেন।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সভায় বিএনপি নেতা আব্দুল আজিজ মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভুইয়া, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, বিএনপি নেতা হাজ¦ী আব্দুল মতিন, আব্দুল জলিল, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুজ্জামান ইমন, শাকিল আহমেদ নুরু, ওমর আলী, আরিফ হোসেন, সোলেমান হোসেন, হাকিমুল প্রমূখ।  
বক্তারা বলেন, গোলাম দস্তগীর গাজী মন্ত্রী ও এমপি থাকাকালীন সময়ে প্রভাব খাটিয়ে নিরীহ ও সাধারন মানুষের জমি-জমা জোরপুর্বক জবরদখল করে শত শত কোটি বানিয়েছেন। বিএনপি নেতাকর্মীসহ সাধারন মানুষ গাজীর রোষানলে পড়ে নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন। মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে জেল খাটিয়েছেন। গাজীর নির্দেশে চনপাড়ায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়াকে হত্যা করা হয়েছে। অবিলম্বে গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধরা। সেই সাথে গাজীর দোষরদেরও গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান তারা।
এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকান্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী, গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনকে নামী ও অজ্ঞাত ৬০ জনকে আসামী করে গত ২১ আগস্ট নিহত স্কুল ছাত্রের খালা রিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গোলাম দস্তগীর গাজীকে গত শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। ডিবির একটি দল শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে। পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার