গাজীপুরে হাসিনা-কাদের-কামাল-রাঙ্গা-রাসেলের বিরুদ্ধে হত্যা মামলা
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া রংপুরের পীরগাছা এলাকার বাসিন্দা ও স্থানীয় রাজমিস্ত্রী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৮৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা রুজু হয়েছে। ছেলে হত্যার বিচার চেয়ে মামলাটি করেছেন রংপুর জেলার পীরগাছা উপজেলার জুয়ান এলাকার বাসিন্দা ইনছার আলী (৬৮)।
মামলায় কেন্দ্রীয় ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে রংপুরের আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাদেরও আসামি করা হয়েছে। শেখ হাসিনাসহ প্রথম ১৯ জনকে হুকুমের আসামি এবং অজ্ঞাত ৫০০-৭০০ জনকে আসামি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মঞ্জু মিয়া (৪৩) স্ত্রীকে নিয়ে বাবা ইনছার আলীর সঙ্গে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী এলাকায় জয়বাংলা রোডে মোয়াজ্জেম সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৬), রংপুরের পীরগাছা-কাউনিয়া এলাকার সাবেক সংসদ সদস্য টিপু মুন্সি (৭৪), সাবেক মন্ত্রী মসিউর রহমান রাঙ্গা (৭৩), গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান (৭০), সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (৪৬), গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন (৫৮), কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম (৩৫) ও সাধারণ সম্পাদক ইনান (৩৪)।
ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে বাদী মামলাটি রুজু করেন। মামলায় বেআইনী জনতাবদ্ধে অস্ত্রশসস্ত্রসহ মারপিট করে গুরুতর জখম করাসহ গুলি করে মানুষ খুন করা ও হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, নিহত মঞ্জু মিয়া গাজীপুর মহানগরীর বড়বাড়ী এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। মঞ্জু মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সমাবেশে যোগদানের উদ্দেশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছা থানাধীন বড়বাড়ী বাজারের সামনের রাস্তায় আসিয়া সমাবেশে অংশগ্রহণ করে। গত ২০ জুলাই দুপুর অনুমান ১২টায় আসামিদের জ্ঞাত ও অজ্ঞাত উশৃঙ্খল আসামিদের (কেন্দ্রীয় নেতাদের) নির্দেশ অনুযায়ী বন্দুক, পিস্তল, লাঠি, লোহার রড, রামদা, ছেনসহ দেশীয় আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে বেআইনী জনতাবদ্ধে গাছা থানার কুনিয়া বড়বাড়ী কাঁচাবাজারের সামনে রাস্তায় অবস্থানরত আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা করে। এসময় মারপিট করে মঞ্জু মিয়াসহ প্রায় ২৫-৩০ জন আন্দোলনকারীকে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও কাটা রক্তাক্ত জখম করে।
এক পর্যায়ে উল্লেখিত আসামির নির্দেশে ৬নং আসামি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, ৭নং আসামি সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সশরীরে উপস্থিত থেকে তাদের হুকুমে ও প্রত্যক্ষ সহযোগিতায় অবৈধ পিস্তল ও বন্দুকধারী এজাহারনামীয় ও অজ্ঞাত আসামিরা ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। ওই সময় আসামিদের ছোড়া গুলিতে ঘটনার দিন দুপুর অনুমান সোয়া ১টার সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী মঞ্জুজু মিয়ার পেটের বাম পাশে গুলি ঢুকে পেছন দিয়ে বের হয়ে যায়। ফলে তিনি গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার বিষয়ে সংবাদে পেয়ে মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩১) উপস্থিত ছাত্র-জনতার সহায়তায় চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা পর কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় মঞ্জু মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার সময় মঞ্জু মিয়া মৃত্যুবরণ করে।
বাদী আরও জানান, মঞ্জুর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি রংপুর জেলার পীরাগাছা উপজেলার জুয়ান গ্রামে দাফন সম্পন্ন করার পর দেশব্যাপী চলমান অস্থিরতা বিরাজমান অবস্থায় থানার কার্যক্রম স্থগিত থাকায় ন্যায়বিচারের স্বার্থে বিবাদীর নাম ঠিকানা সংগ্রহ করে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এজাহার দায়ের করতে বিলম্ব হলো।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ