অবশেষে স্বেচ্ছাশ্রমে পাইকগাছার ভদ্রা নদীর বাঁধ সম্পন্ন: ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আশ্রয়হীন পরিবারে
দীর্ঘ ৫ দিন পর খুলনার পাইকগাছায় কালিনগরস্থ ভদ্রা নদীর ভাঙ্গনের বিকল্প বাঁধের কাজ সম্পন্ন হয়েছে। সোমবার সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে ৫-৬ হাজার মানুষের স্বেচ্ছাশ্রমে বাঁধের কাজ সম্পন্ন করেন। শুক্র ও শনিবার বাঁধ বাঁধলেও জোয়ারের পানির চাপে তা ভাসিয়ে নিয়ে যায়। এ দিকে গত বৃহস্পতিবার দুপুরে জোয়ারের পানির প্রভাবে নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পায় যার ফলে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালীনগরস্থ ভদ্রা নদীর বাঁধ ভেঙ্গে যায়। প্লাবিত হয় ২২ নম্বর পোল্ডারে ১৩ টি গ্রাম। পানিবন্দি হয়ে পড়ে ১৫ হাজারের বেশি লোক। গবাদি পশু-পাখি, মাছের ঘের, আমনের বীজতলাসহ বিভিন্ন ফসলাদি তলিয়ে ব্যাপক ক্ষতি হয়। শতাধিক কাঁচা ঘর বাড়ী ধ্বসে পড়ায় ওয়াপদার রাস্তার উপরে , শিক্ষা প্রতিষ্ঠানে ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে হাজার হাজার অসহায় মানুষ। এদিকে উপজেলা প্রশাসন, নৌবাহিনী, থানাসহ পাইকগাছা উপজেলা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে খাদ্য সামগ্রী বিতারণ অব্যাহত রেখেছে বিভিন্ন প্রতিষ্ঠান। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরাও দফায় দফায় খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন, আমরা সব সময় আতংকের মধ্যে বসবাস করি। ভাঙ্গনটি আমরা সহজে বাঁধ দিতে না পারায় এলাকা বাসী মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক বলেন, আমি সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। এ ভাঙ্গনটা বাঁধতে যেয়ে কয়েকবার ব্যর্থ হয়েছি। এলাকার সর্বসাধারণের সহযোগিতা থাকায় ৬-৭ হাজার লোক নিয়ে নিয়ে সোমবার বাঁধটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, দেলুটি ইউনিয়ন মুলত দ্বীপ বেষ্টিত এলাকা। এছাড়াও বাঁধের বয়স অনেক হওয়ায় ভেড়ি বাঁধ দুর্বল হয়ে পড়েছে। যে কারণে প্রতিটা প্রাকৃতিক দুর্যোগে ভাঙ্গনের মুখে পড়ে এ এলাকাটি। এখানে প্রয়োজন টেকসহি ভেড়িবাঁধ।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন