ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেকৃবি শিক্ষকের যত কুকির্তি

বাকি খেয়ে টাকা দিতেন না শেকৃবির শিক্ষক


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২৬-৮-২০২৪ বিকাল ৬:৯

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ডাইনিং গুলোতে ক্ষমতাসীন দলের চাঁদাবাজি, বাকি খেয়ে পরিশোধ না করা একটি নিয়মিত ঘটনা। এবার ছাত্রনেতা  থাকা অবস্থায় বাকিখেয়ে শিক্ষক হয়ে যাওয়ার পরেও তা পরিশোধ না করার অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স বিভাগের শিক্ষক এবং শেরেবাংলা হলের সহকারী প্রভোস্ট উমর আলি মল্লিকের বিরুদ্ধে। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

জানা যায়, তিনি ছাত্রলীগের নেতা থাকা অবস্থায় প্রায়শই বাকি খেতেন হলের দোকান গুলোতে এবং বিভিন্ন মিছিল মিটিং শেষে তার অনুসারীদেরও খাওয়াতেন হলের দোকান গুলোতে কিন্তু  বিল পরিশোধ করতেন না তিনি। এভাবেই শেরেবাংলা হলের সামনের দোকানে প্রায় ৩৫-৪০ হাজার টাকা এবং হলের ভিতরের চায়ের দোকান থেকে প্রায় ১০ হাজার টাকা বাকি ছিলো তার নামে। তবে শিক্ষক হওয়ার দীর্ঘদিন পরেও তা পরিশোধ করেননি তিনি।

দোকানদার রিপন বলেন, 'শিক্ষক হওয়ার পর বাকির কথা জানালে তিনি মাত্র ৫০০ টাকা দিয়েছিলেন তখন। পরবর্তীতে শেরেবাংলা হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর হুমকি দেয়ার ভয়ে আর খোজতে পারিনি।'

তবে বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমকর্মী ও  বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থীর মধ্যে ঘটনাটি জানাজানি হ‌য়েছে জানতে পেরে তিনি গত মঙ্গলবার (২০আগষ্ট) টাকা পরিশোধ করেন বলে জানা যায়। কিন্তু এর আগে ভুক্তভোগী তাকে বাকির বিষয়ে জানালেও তিনি তা এড়িয়ে গেছেন বলে জানা যায়।

এছাড়াও তার বিরুদ্ধে শিক্ষার্থীদের নানা বিষয়ে হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে। বিভিন্ন সময়ে হল এ শিক্ষার্থীদের জামাত-শিবির ট্যাগ দিয়ে হয়রানি করতেন।শেরেবাংলা হলের একাধিক শিক্ষার্থী জানান, সরকার পতনের আগে পূর্বঘোষণা ছাড়াই হল ছাড়তে বাধ্য করেন তিনি। শিক্ষার্থীদের হোটেলে উঠার জন্য বলেন তাও হলে থাকতে পারবেন না বলে জানিয়ে দেন। এছাড়াও হলের বিদ্যুৎ এবং পানি বন্ধ করে দিয়েছিলেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক সহকারী অধ্যাপক মো: উমর আলি মল্লিক বলেন, আমার নামে এত বাকি হয়েছে আমি জানতাম না। রাজনীতি করলে কিছু লোকবল থাকে। তারাই আমার নাম বলে ওখানে খেয়েছে। আমি জানতে পারার সাথে সাথে তাকে টাকা পরিশোধ করে দেয়।
এতদিন পর  কিভাবে জানতে পারলেন তা জানতে চাইলে তিনি বলেন,  রিপন এবং মল্লিক ভাই ভয়ে আমাকে কিছু বলেননি আগে। আমি যেহেতু জানতাম না তাই রিপন এবং মল্লিক ভাই পরে আমাকে এসে বললেই আমি টাকা টা  দিয়ে দিই।

এমএসএম / এমএসএম

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি