সৈকত হত্যা
পুলিশ-সহ আ’লীগের নেতাদের বিরুদ্ধে মামলা
শেখ হাসিনা সহ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে গত ২৫ আগস্ট মামলটি পুলিশ গ্রহণ করে। এই মামলায় একাধিক পুলিশ অফিসার আসামি রয়েছে। চলতি বছরের জুন জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিলো পরবর্তীতে যেটি অসহযোগ আন্দোলনে রুপ নেয়। সেই অসহযোগ আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনে'র দেশব্যাপী আন্দোলন শুর করে। জুন, জুলাই আগস্ট মাসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। গত ১৯ জুলাই মোহাম্মদপুর সরকারি মডেল কলেজের শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত (১৯) নামে শিক্ষার্থীকে গুলি করে হত্যা করে বলে তখন থেকেই শোনা গিয়েছিল। সর্বশেষ ২৫ আগস্ট রাতে মোহাম্মদপুর থানায় সৈকত হত্যার মামলাটি রুজু করা হয়েছে।
উল্লেখ্য গত ৫ আগস্টে গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মামলায় তাকে প্রধান আসামি করে সৈকতের পরিবার মামলটি করেন। এই মামলায় আরো যাঁরা আসামি রয়েছে তারা হচ্ছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৩ আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তেজগাঁও জোনের সাবেক উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, মোহাম্মদপুর জোনের সাবেক এডিসি রওশানুল হক সৈকত।
এছাড়া মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) শহিদুল হক, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান, মোহাম্মদপুর থানার সাবেক ওসি মাহফুজুল হক ভূঁইয়া, মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তোফাজ্জল হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার আলমের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৩০ থেকে ৪০ পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে মামলাটিতে। মামলাদ বাদী সৈকতের বাবা অভিযোগ করে বলেন, আমার একটা মাত্র ছেলে ছিলো। সেই ছেলেটিকে পুলিশ গুলি করে হত্যা করেছে।
এই মামলাটির জন্য বিকাল ৫টা থেকে এসে বসে থাকলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করতে ছিলো পরবর্তীতে রাত ১০ টার পরে মামলাটি হয়। এই মামলাটি নেওয়া না নেওয়া নিয়ে পুলিশের মধ্যে একধরনের দ্বিধা-দ্বন্দ্ব শুরু হয় পরবর্তীতে মামলাটি হওয়া পর্যন্ত তেজগাঁও বিভাগের নতুন ডিসি রুহুল কবিরের মোহাম্মদপুর থানায় উপস্থিত ছিলেন। এই মামলার বাদী সৈকতের বাবা। সৈকতের বাবা বলেন, আমার ছেলেকে নুর জাহান রোডের প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয়। আমার ছেলের হত্যার সঠিক বিচার চাই, আমার একটি মাত্র ছেলে ছিলো।
জামিল আহমেদ / জামিল আহমেদ
বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে পরিদর্শন, গণমাধ্যমকে ব্রিফ করলেন না মন্ত্রী
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউল কবির পল
বসিলা গার্ডেন সিটিতে ছওয়াবের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ
কেআইবিতে সংস্কার কাজের টাকা নিয়ে বিভ্রান্তি
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের শ্রদ্ধাঞ্জলি
গুলশান-বনানী ও হাতিরঝিল লেক উন্নয়নে রাজউক ও সিটি করপোরেশনের সমন্বিত জোরদার নির্দেশ
মোহাম্মদপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত
বনানী কবরস্থানের পাশে শহীদের স্পা সেন্টারে চলছে দেহব্যবসা ও মাদক বাণিজ্য
আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার
সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ
মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার