নিয়ামতপুরে রোভার স্কাউট সদস্যদের দুইদিন ব্যাপী ত্রাণ সংগ্রহের সমাপনী
নওগাঁর নিয়ামতপুরে রোভার স্কাউট সদস্যদের উদ্যোগে সারা দেশে বানভাসি মানুষের শুকনো খাবার বিতরণের জন্য দুইদিন ব্যাপী ত্রাণ সংগ্রহের সমাপনী ঘোষণা করা হয়েছে। রবিবার(২৬ আগস্ট) বিকেল ৪ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম সামনে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করুন ব্যানারে ত্রান সামগ্রী সংগ্রহের সমাপনী ঘোষণা করা হয়। নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা সার্বিক সহযোগিতায় ও নিয়ামতপুর সরকারি কলেজ রোভার স্কাউট সদস্য মাহফুজুর রহমানের নেতৃত্বে কয়েকটি দলে বিভক্ত হয়ে দুইদিন ব্যাপী ত্রাণ সংগ্রহে অংশ নেন সিনিয়র রোভার স্কাউট সদস্য শিবলী, আরো উপস্থিত ছিলেন সারোয়ার জাহান, সাব্বির, জাহাঙ্গীর, জাহিদ, জনি, ফিরোজ, মেহেদী হাসান, নিহারিকা, জ্যোতি, ঝুমুর ও লিজা সহ সাধারণ শিক্ষার্থীরা। নিয়ামতপুর সরকারি কলেজ রোভার স্কাউট সদস্যরা প্রথম দিনে মোট ৭২ হাজার ৭০৪ টাকা উত্তোলন করেন। দ্বিতীয় দিনে ৪৩ হাজার ৬০০ টাকা মোট ১,১৬,৩০৪ টাকা মাত্র। উত্তোলনকৃত টাকাগুলো নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হস্তান্তর করা হয়। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারি কলেজের ক্রিয়া শিক্ষক মাহমুদুল হক শাহ। নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা বলেন, টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারতের পানিতে আমাদের দেশের নিচু এলাকার কয়েকটি জেলা পানিতে ডুবে গেছে। বানভাসিদের শুঁকনো খাবারের জন্য সারা দেশের মানুষ তথা নিয়ামতপুরের মানুষ যে ভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানায়। বানভাসি মানুষের কথা চিন্তা করে রোভার স্কাউট সদস্যরা যে ভাবে দলে দলে বিভক্ত হয়ে ত্রাণ সংগ্রহ করেছে। নিয়ামতপুর সরকারি কলেজ রোভার স্কাউট সদস্যদের নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন