ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শামা ওবায়েদের নামে মিথ্যা হত্যা মামলা দেওয়ার প্রতিবাদে- নগরকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ২৭-৮-২০২৪ দুপুর ১:২৯

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে ষড়যন্ত্র মুলক মিথ্যা হত্যা মামলা দেওয়ার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগ সংগঠন। 

মঙ্গলবার সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা সদরের তেলের পাম্প মোড় থেকে  বিক্ষোভ মিছিল বের হয়।পরে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।  পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এবং নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলুর সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া,  যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসেন রাজু, ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ । 

বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় উপস্থিত না থাকা সত্ত্বেও নগরকান্দা-সালথা বিএনপিকে দূর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসময় বক্তারা, অবিলম্বে শামা ওবায়েদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।  

উল্লেখ্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু গ্রুপের সঙ্গে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহিদুল ইসলাম বাবুল গ্রুপের গত ২১ আগস্ট বুধবার নগরকান্দা উপজেলা সদর এলাকায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় উপজেলার ছাগলদী গ্রামের কবির ভূইয়া (৫৫) নিহত হন।

কবিব ভূইয়াকে হত্যার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ ৩৬ জনকে আসামী করে, নিহত কবির ভূইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে শুক্রবার (২৩ আগস্ট) রাতে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা