ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে আখাউড়া পুলিশ। মঙ্গলবার সকালে পৌর শহরের রাধানগর এলাকায় রানীর দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রাধানগর রানীর দিঘিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি থেকে দুর্গন্ধ বের হচ্ছে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ সোহেল যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ায় পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied