পঞ্চগড়ে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তইবুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে মাগুরা ইউনিয়ন বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে উপজেলার ঝলই-রজলী বাজার সড়কের দুই পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষ একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি দলুয়া বাজার-মাগুরা পাড়া সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে তারা।
সমাবেশে মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম করিম মন্ডল,সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান সরকার,ছাত্রনেতা হাসিনুর রহমান সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তাদের পেতাত্মারা এখনো দেশেই রয়েছে। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদেরই দোসরেরা মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তইবুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী সন্ত্রাসী বাহিনী মিথ্যা ও ষড়যন্ত্র মুলক ভাবে সাজানো মানববন্ধন ও বিক্ষোভ করেছে। তারা বলছে বিএনপি নেতা তইবুল ইসলাম নাকি ৫ আগস্ট দিনের বেলা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ, লুটপাট করেছেন।যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন অবান্তর। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি ইউনিয়ন জুড়ে। তবে দুই একটি যেসব ঘটনা ঘটেছে তা ব্যাক্তিগত কোন্দলের কারণে। আওয়ামী সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied