ক্লাস শুরুর দাবিতে উত্তাল শেকৃবি
ক্লাস শুরুর দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। বুধবার (২৮ আগস্ট) ক্লাস শুরুর দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা।
জানা গেছে, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এসময় তারা তুমি কে? আমি কে? আদুভাই আদুভাই, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে, কি চাই কি চাই ক্লাস চাই ক্লাস চাই স্লোগান দিতে থাকেন।
কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, ছাত্রপরামর্শকসহ অনেকে পদত্যাগ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয় একরকম অভিভাবক শূন্য হয়ে পড়েছে। প্রায় দুই মাস ধরে শিক্ষার্থীরা একাডেমি কার্যক্রমের বাইরে রয়েছেন।
এ বিষয়ে কৃষি অনুষদের শিক্ষার্থী সেলিম রেজা বলেন, এর আগেও আমরা স্যারদের সাথে ক্লাস শুরুর ব্যাপারে কথা বলেছি। কিন্তু ক্লাস শুরুর আশ্বাস দিলেও তা শুরু হয়নি। ডিনকে বললে ডিন বলে চেয়ারম্যান কথা শোনেন না, আবার চেয়ারম্যান বলে স্যাররা কথা শোনেন না। এজন্য আজ আমরা আন্দলোনের ডাক দিয়েছি। আমরা আজকের মধ্যেই ক্লাস শুরুর নোটিশ দেয়ার আল্টিমেটাম দিয়েছি। দাবি মানা না হলে আন্দলোন আরো জোরদার হবে।
এমএসএম / এমএসএম
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু