ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চ্যারিটি কনসার্ট আয়োজন করা হয়েছে।


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ২:৩৬

আজ বুধবার (২৮ আগষ্ট) চ্যারিটি কনসার্ট আয়োজন করার কথা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আরাবি। 'কনসার্ট ফর ফ্লাড ভিকটিম' শিরোনামে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে কনসার্টটি অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, আমাদের মিউজিসিয়ানদের একটা গ্রুপ সোমবার ফেনীর দিকে গিয়েছে, তাই কনসার্ট একদিন পিছানোর সিদ্ধান্ত হইছে। প্রায় ৮০০ টিকিট ইতোমধ্যে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আল আরাবি। কনসার্টের টিকেটের সর্বনিম্ন  মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। কেউ এর বেশি দিয়ে ক্রয় করতে চাইলেও করতে পারবে। 

জানা যায়, কনসার্টে বিনা পারশ্রমিকে গান গাইবেন শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে,ওউনড, আপেক্ষিক, চাঁন্দের গাড়ি, অ্যাভার্স অফ বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, এ.কে. রাহুল এন্ড ব্লাক জ্যাং, প্রতিবিম্ব, শেফার্ডস ব্যান্ডদলসমূহ। 

কনসার্ট আয়োজন বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানব সৃষ্ট এই দুর্যোগ পরিস্থিতর জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গায়ক, আমাদের আয়ের একমাত্র উৎস সঙ্গীত। আমরা এই সংকটকালীন মুহুর্তে যদি কিছু করতে পারি সেটাও গানের মাধ্যমে। যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। বন্যার্তদের সহযোগিতার জন্যই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক এসোসিয়েশন বন্যার্তদের জন্য একটি কনসার্ট এর আয়োজন করেছি।

T.A.S / T.A.S

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি