ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

তারেক রহমানের নির্দেশে কপিলমুনিতে শান্তি মিছিলে বিএনপি নেতা পিন্টু: সন্ত্রাস ও চাঁদাবাজদের ছাড় নয়


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ২:৪১

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে   সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কপিলমুনিতে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপি নেতা শেখ শামসুল আলম পিন্টুর
নেতৃত্বে মৌন মিছিলে উপজেলা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। উপজেলার কপিলমুনি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে শেষ পথ সভা অনুষ্ঠিত হয়। মৌন মিছিল শেষে কপিলমুনিতে পথ সভায় বক্তব্যে রাখেন জেলা বিএনপি নেতা ও কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ শামসুল আলম পিন্টু বলেন,বিগত সরকারের আমলে কপিলমুনি
বাজারে ব্যবসায়ীদর কাছ থেকে চাঁদাবাজি করা, জায়গা দখল সহ বিভিন্নভাবে ব্যবসায়ীদের
হয়রানি ও অসম্মান করা হয়েছে । ব্যবসায়ীরা ন্যায় বিচারের আশায় বিভিন্ন দফতরের দারে দারে
ঘুরেছে। কিন্তু আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সব অন্যায় কাজে সম্পৃক্ত থাকায় কেউ সঠিক বিচার করতে
সাহস পায়নি। তিনি আরো বলেন, শান্ত কপিলমুনিকে আর কাউকে অশান্ত করার সুযোগ না দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
কোন ব্যক্তিকে চাঁদাবাজি, লুটপাট, জায়গা দখল করতে দেওয়া হবে না।
ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে ব্যবসা করতে পারে তার সবকিছু ব্যবস্থা করা হবে। দেশনেত্রী বেগম
খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত