ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

মোবাইল চুরির অপবাদের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ২:৪৪

মোবাইল চুরির অপবাদের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে আখাউড়ায়। স্ত্রীর বিরুদ্ধে মোবাইল চুরির অপবাদের প্রতিবাদ করায় মো. হেবজু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রতিবেশী স্বামী-স্ত্রী।আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, রেখা বেগমের একটি মোবাইল হারিয়ে যায়। এ নিয়ে প্রতিবেশী হেবজু মিয়ার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন রেখা বেগম। বিষয়টি জেনে প্রতিবেশীর বাড়ি গিয়ে প্রতিবাদ করেন হেবজু মিয়া। সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে একপর্যায়ে হেবজু মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে রেখা বেগম ও তার স্বামীর বিরুদ্ধে। তিনি আরও জানান, ঘটনার পর থেকে তারা দুজন পলাতক। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন