ধামরাইয়ে ঔষধ কারখানার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ
ঢাকার ধামরাইয়ে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ডিজিএম প্রোডাকশন জাহিদুল ইসলামের পদত্যাগ ও বেতন-ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে কয়েক হাজার শ্রমিকরা এ বিক্ষোভ করে।
শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম কারখানার গেটের বাইরে দেখা যায়।দীর্ঘদিন বেতন-ভাতার বৈষম্য ও স্থায়ী না করা,ছুটিতে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করেন। বিক্ষোভটি কারখানার ভিতরে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী গেটের বাহিরে অবস্থান নেয়।এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শ্রমিকরা বলেন,আমরা ডেইলি বেসিকে কাজ করি। হাজিরা দেয় ৩০০ টাকা। এই টাকা দিয়ে ঘরভাড়া, খাবার, বাচ্চার লেখাপড়া কোনো কিছুই ঠিক মতো করাতে পারি না।শ্রমিকরা আরো বলেন, বলেন,শুধু বেতন-ভাতার বৈষম্যই নয়,শ্রমিক ইউনিয়ন গঠন করা,নিম্নমানের খাবার দেওয়া, সারা বছর নারী শ্রমিকদের রাত ১০টার পর ছুটি দেওয়া হয়। এতে নারী শ্রমিকরা বিপাকে পড়েন।নারী শ্রমিক বলেন, বি শিফটে কাজ করলে আমাদের ছুটি হয় রাত ১০টার পর, এ সময় বাড়ি ফিরতে আমাদের অনেক ভূগান্তিতে পড়তে হয়।শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ বিক্ষোভ চলবে বলেও বিক্ষোভকারীরা জানান। এ বিষয় কারখানার কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান