ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ৪:২৮

কুড়িগ্রাম সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত ২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত সাত দিনে, অর্থাৎ পহেলা সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে। এ সময়ে তারা ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০ টাকার মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে এবং ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার সকালে কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৪) এবং একই উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (২০)। বিজিবির অধিনায়ক জানান, অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো ১২৫টি ভারতীয় গবাদি পশু (গরু ও মহিষ), ৬৩৫ বোতল ভারতীয় মদ, ১৪৫ কেজি গাঁজা, ৭৭২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫৯ কেজি জিরা, ১৯০ কেজি চিনি, ৪৯৬ পিস কমপ্লিট ড্রেস, ৭৯ হাজার ভারতীয় রুপি, ৪৫ হাজার ১৫০ পিস চকলেট বাজি এবং বিভিন্ন প্রকার কসমেটিকস। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীর নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার