দিঘলিয়া বাজারে সরকারি দোকান ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারে সরকারি দোকান ঘর বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংশ্লিষ্ট চেয়ারম্যান মো, বোরহান উদ্দিনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।
শনিবার (০৭ মার্চ ২০২৬) সকাল ১১টায় দিঘলিয়া বাজারে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দিঘলিয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, দিঘলিয়া বাজারের সরকারি দোকান ঘর বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতা মানা হয়নি। প্রভাব খাটিয়ে ও নিয়ম উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের মধ্যে দোকান ঘর বরাদ্দ দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।
সমাবেশে বক্তারা দ্রুত এই অনিয়মের তদন্ত করে সুষ্ঠু ও ন্যায়সঙ্গতভাবে দোকান ঘর বরাদ্দের দাবি জানান। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় ব্যবসায়ী ও এলাকাবাসী বলেন, সরকারি সম্পত্তি বরাদ্দে যেন কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি দেওয়া জরুরি।
উল্লেখ্য, এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন দিঘলিয়া বাজারের ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু